নিউজ

নিয়ম মেনে আজ থেকে এই কয়েকটি রাজ্যে খুলে গেল স্কুল

সব নিয়ম কানুন মেনেই করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ থেকে স্কুল খুললো ভারতের বেশ কয়েকটি রাজ্যে। তার মধ্যে অন্ধ্রপ্রদেশে কনটেইনমেন্ট জোনের স্কুল পড়ুয়ারা এখনই স্কুলে আসতে পারবে না। কিন্তু নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আপাতত স্কুলে আসতে পারবে।

অসমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে আসবে। বাকি ক্লাসের বাচ্চারা কবে স্কুলে আসবে সেটা ৩০ সেপ্টেম্বরের আগে জানানো সম্ভব নয়। দিল্লিতে ৫ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ। এখানে যা করোনা পরিস্থিতি তাতে আপাতত উঁচু ক্লাসের পড়ুয়ারাই একমাত্র স্কুলে আসতে পারবে বলে জানানো হয়েছে।

পাঞ্জাবে আপাতত আজ থেকে স্কুলে আসবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। কিন্তু কনটেইনমেন্ট জোনের পড়ুয়ারা স্কুলে আসতে পারবে না। গোয়ায় ২ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ। ২ অক্টোবরের পর স্কুল খুললেও আপাতত উঁচু ক্লাসের পড়ুয়ারাই একমাত্র স্কুল আসবে বলে জানানো হয়েছে।

চলতি বছরের তৃতীয় মাস থেকে করোনার সংক্রমণে একে একে বন্ধ করা হয় স্কুল, কলেজ, শপিং মল এবং সিনেমা হল। প্রায় তিন মাস লকডাউন চলার পর এবার একে একে খুলছে দোকান বাজার, মল এবং রেস্তোরা। এবার আনলক-৪ এর নিয়ম মেনে খুলতে চলেছে স্কুল। এখনই স্কুল খুলতে চাইছে না পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, উত্তরাখণ্ড। বলা হয়েছিলো কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে।

এখন আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরাই আসতে পারবে, সেক্ষেত্রে লাগবে অভিভাবকদের অনুমতি পত্র। আর বাকি ৫০ শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীকে অনলাইনে পড়ানোর জন্য ও টেলি কাউন্সেলিংয়ের জন্য স্কুলে হাজিরা হবেন। এক্ষেত্রে তাপমাত্রা পরীক্ষার পরেই ছাত্র শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে পারবেন। থাকতে হবে থার্মাল স্ক্যানার। মাস্ক পড়তে হবে এবং বাধ্যতামূলক ভাবে ছাত্র শিক্ষক সকলকেই স্কুলে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026