নয়াদিল্লিঃ করোনার খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনেক টাকার অনুদান করেছিলো দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেই তালিকায় ছিলো খেলোয়াড় থেকে অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শিল্পপতি। আর সেই সব টাকা জমা হয়েছিল পিএম কেয়ারস ফান্ড এ।
কিন্তু কেন্দ্রীয় সরকারের এখনো জানায়নি ওই পিএম কেয়ারস ফান্ড এ ঠিক কত টাকা জমা পড়েছে। সেই নিয়ে বিরোধীদের প্রশ্নের শেষ ছিল না। কিন্তু অবশেষে বিরোধীদের চাপের মুখে পড়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ড.হর্ষবর্ধন জানালেন, স্বাস্থ্যমন্ত্রক পিএম কেয়ারস ফান্ড থেকে ঠিক কত টাকা পেয়েছেন।
রবিবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংসদে পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন করায় ড.হর্ষবর্ধন জানান, এই ফান্ড থেকে এখনও পর্যন্ত ৮৯৩ কোটি ৯৩ লক্ষ টাকা পেয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এমনকি এই টাকা দিয়ে ৫০ হাজার মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর কেনা হয়েছে বলেও জানানো হয় এদিন। কিন্তু এতোদিন পর এই হিসেব দেওয়ায় এখনো বিতর্ক থামেনি বরং বিরোধীদের এই ফান্ডের টাকা নিয়ে দিন দিন আরো নানা বক্তব্য স্পষ্ট হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…