ভারতঃ করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু সুস্থতার হারে ভারত এখন এক নম্বরে এই নিয়ে প্রায় ৪৩ লাখ করোনা আক্রান্ত সেরে উঠেছেন এদেশে। প্রথম থেকে লকডাউন করেও আটকানো যায়নি করোনা সংক্রমণ। দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থানে দখল নিলো ভারত। সব মিলিয়ে দেশে সুস্থ হয়েছেন ৪৩,৯৬,৩৯৯ জন। সব মিলিয়ে ৮৬,৯৬১ জন আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন ৯৩ হাজার জন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা রোগীদের সুস্থতার হারের বিচারে ভারত এক নম্বরে। অন্যদিকে করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ৫৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন।
মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের।সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন।
প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন। অন্যদিকে ভারতের অন্যান্য রাজ্যগুলির অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোন আক্রান্ত।
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…
বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…
দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…
রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…