নয়াদিল্লি: ফের একবার করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ। দেশ জুড়ে কমেছে সুস্থতার হার। যদিও দৈনিক সংক্রমণ বেড়ে গেলেও করোনায় মৃতের সংখ্যা কমেছে। এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
দৈনিক মৃত্যুতে আজও তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করনায় প্রাণ হারিয়েছে ৫৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। কিন্তু সকলকে ছাপিয়ে করোনায় মৃতের নিরিখে শীর্ষস্থানে রইল মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৬১ জনের। উল্লেখ্য, যবে থেকে করোনার থাবা এ দেশে এসে বসেছে, তবে থেকেই মহারাষ্ট্র সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে।
গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এর ফলে এখনও পর্যন্ত দেশ জুড়ে করোনায় প্রাণ হারিয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬২ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৫৭ জন। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ লক্ষ ৬২ হাজার ৮১ জন। সুতরাং, সব মিলিয়ে দেশব্যাপী দৈনিক সংক্রমণ বেড়েছে এবং মৃত্যু ও সুস্থতার হার কমেছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…