রাজ্য

সুখবর! পুরনো মান্থলিতেই চড়া যাবে লোকাল ট্রেনে, বাড়ানো হবে টিকিটের মেয়াদ

রাজ্যে প্রায় সাড়ে সাত মাস পর ১১ ই নভেম্বর, বুধবার লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে হঠাৎই লকডাউন শুরু হয়ে যায় ও রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ বন্ধ হওয়ায় অনেক যাত্রী মান্থলি বা সিজিন টিকিটের টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। অনেকেই তিন মাস বা ছয় মাসের জন্য একেবারে টিকিট কেটে নেয়। সেই জন্য যারা লকডাউন এর কিছু আগেই মান্থলি বা সিজিন টিকিট কিনেছিল তাদের লকডাউন মধ্যবর্তী সময়ে সেই টিকিটের মেয়াদ ফুরিয়েছে।

 

যাত্রীরা আশঙ্কা করছিল তাদের মান্থলি বা সিজিন টিকিটের টাকা হয়তো বৃথা যাবে। কিন্তু রেল একটি ঘোষণার মাধ্যমে যাত্রীদের আশ্বস্ত করে। রেল জানিয়েছে, ট্রেন বন্ধ থাকার সময় যে সমস্ত যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সেই মেয়াদ পুনরায় বাড়িয়ে দেওয়া হবে। আপাতত এখন পুরনো সিজিন টিকিটেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবে।

 

লকডাউন শুরু হওয়ার পর যে যাত্রীর টিকিটের মেয়াদ যতদিন বাকি ছিল ঠিক ততদিনই মেয়াদ বৃদ্ধি পাবে। এক মাস,তিন মাস বা ছয় মাসের মেয়াদেরও টিকিট একবারে কেটে রাখেন লোকাল ট্রেনের বহু যাত্রী৷ রেলে তরফ থেকে জানানো হয়েছে রেলের টিকিট কাউন্টার এই সিজিন টিকিটের মেয়াদ বাড়ানো যাবে। এরপর সেই টিকিট কাউন্টারে ভিড় হতে পারে এই আশঙ্কায় আগামী সোমবার ৮ তারিখ থেকেই রেলের কাউন্টার গুলি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রেল। তারা কোনরকমে রেলের কাউন্টারে ভিড় করে করোনা স্বাস্থ্যবিধি ভাঙতে চায় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026