কলকাতা: রাজ্য তথা গোটা দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। সুস্থতার হার ঊর্ধ্বমুখী এবং মৃত্যুর হার নিম্নমুখী ছিল গত বেশ কয়েকদিনে। উৎসবমুখী আমজনতার কেনাকাটার হিড়িকে ফের একবার হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনকি উৎসব শেষে করোনার ভয়াল রূপ দেখতে পারে রাজ্য তথা গোটা দেশ, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। এমন সময় পুজোর আগে মধ্যবিত্তদের একটু স্বস্তি দিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য খরচ হবে মাত্র দেড় হাজার টাকা। আজ, সোমবার এক ভার্চুয়াল সভা করে এ কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
আগে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য খরচ পড়ত ২২৫০ টাকা। যা এবার কমে হল দেড় হাজার টাকা। প্রথম থেকেই সরকারি হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে করোনা পরীক্ষা করার সুবিধা দিয়ে এসেছে রাজ্য সরকার। কিন্তু বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে একটা খরচ ধার্য করা হয়েছিল। আর এবার শারদোৎসবের আগে সেই খরচেও বেশ খানিকটা রাশ টানল রাজ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…