নিউজ

স্কুল খোলা নিয়ে প্রশ্ন! জিজ্ঞাসা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

সোমবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে দশম এবং দ্বাদশ শ্রেনীর স্কুল নিয়ে প্রশ্ন করেন। গতকালই ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সিলেবাস কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে। কিছুদিন আগেই জানানো হয় মাধ্যমিক শুরুর ভাবনা ফেব্রুয়ারিতেই হবে বলে জানানো হয়েছে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কমানো হবে বলে সূত্রের খবর।

এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে এখনো পর্যন্ত মাধ্যমিকের সূচির ওপরই নির্ভর করেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের পরীক্ষা সূচি ঠিক করবে। এ বছর মাধ্যমিক শুরু হয় ১৮ ফেব্রুয়ারি, উচ্চমাধ্যমিক শুরু হয় ১২ মার্চ থেকে। সিলেবাস কতটা কমানো যেতে পারে সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনার পরেই জানানো হবে। আশা করা হচ্ছে আগামি সপ্তাহের মধ্যে ২০২১ এর উচ্চ মাধ্যমিক কবে হবে সেই নিয়েও একটা স্পষ্ট ভাবে ধারণা পাওয়া সম্ভব হবে।

উত্তরপ্রদেশ সরকার একটি নির্দেশিকায় জনিয়েছে দুটি শিফটে ভাগাভাগি করে ক্লাস করতে হবে, দুটি শিফটে ৫০ শতাংশ করে উপস্থিতি থাকতে হবে এবং সেখানে সামাজিক দূরত্ব রাখাও সম্ভব হবে৷১৯ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে স্কুলের পঠনপাঠন৷ স্কুলে আসা পড়ুয়াদের আনতে হবে করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট৷ অন্য দিকে কিছু দিন আগেই স্কুলে গিয়ে করোনা সংক্রমণের শিকার হয় অন্ধ্রপ্রদেশের এক সরকারি স্কুলের ২৭ পড়ুয়া।

জানা গিয়েছে এরা সবাই উপসর্গহীন। বিজিয়ানগরম জেলা পরিষদ হাইস্কুলের নবম ও দশম শ্রেণির ওইসব পড়ুয়ারা নিজেদের কিছু জিজ্ঞাসা থাকার কারণেই তারা স্কুলে যেত। আর তার মাঝেই এতো জন করোনায় আক্রান্ত হয়। স্কুলের দাবি তারা সব রকম প্রচেষ্টা নেওয়া হয়েছিলো। এই দিনের বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্তই কল্যাণময় গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে পরীক্ষা কবে নেওয়া সম্ভব তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026