নিউজ

পুজোর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা

কলকাতা: পুজো আসতে আর মাত্র সাতদিন বাকি। আর পুজো যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। যেখানে ইদানিংকালে রাজ্যে পুজোর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা সুস্থতার হার ঊর্ধ্বমুখী ছিল এবং মৃত্যুর হার নিম্নমুখী ছিল, সেখানে পুনরায় রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে চলেছে। এমনকি বেড়েছে মৃত্যুর হারও। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ছুঁই ছুঁই।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৮৩ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৩৯৮ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে কলকাতাকে টেক্কা দিয়ে সংক্রমণের শীর্ষে ফের উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। একদিনে উত্তর ২৪ পরগনায় নতুন করে আরও ৭৫৯ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছে। তারপরই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭১৭ জন।

শুধু আক্রান্ত হওয়াই নয়, এর পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে আরও ৬০ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮২ জন। তবে ডিসচার্জ রেট কার্যত অপরিবর্তিত রয়েছে, ৮৭.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩ হাজার ১৫৫ জন। ফলে এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১০৩ জন।

আর এটুকুই আপাতত পুজোর আগে সাময়িক স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। তবে যেভাবে পুজোকে কেন্দ্র করে কেনাকাটায় মানুষ মেতেছে, তাতে হু হু করে করোনা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্যের চিকিৎসকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026