বিনোদন

ক্যাটরিনা ও শাহরুখের অন্তরঙ্গের ভিডিও তুমুল ভাইরাল ইন্সটাগ্রামে, দেখুন

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মানেই স্বাতন্ত্র্য। সচরাচর অন্যান্য নায়িকাদের মতো ক্যাটরিনা নিজের ব্যক্তিগত জীবনের কোনো মুহূর্ত আপলোড করেন না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে , একটি কম্বল জড়িয়ে বসে থাকতে। আপাতদৃষ্টিতে তাঁকে দেখে মনে হচ্ছে তাঁর শরীরে অন্য কোনো কাপড় নেই। তাঁর হাতে ওয়াইনের গ্লাস। তাঁর পাশে বসে রয়েছেন ডান্স কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। ক্যাটরিনার পিছনে কোনো টপলেস পুরুষ রয়েছেন, যিনি বৈভবীর কানে কানে কিছু বলছেন এবং বৈভবী হেসে লুটিয়ে পড়ছেন। ভিডিওটির নিচে একটি প্রশ্ন ক্যাপশন হিসাবে দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে , এটি শাহরুখ খানের কোন মুভি ? শাহরুখ ও ক্যাটরিনার ভক্তকুল সঠিক উত্তর দিয়েছেন, মুভির নাম ‘যব তক হ্যায় জান ‘।

ভিডিওটি প্রথমে ভাইরাল হতেই ক্যাটরিনা কে নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল। কিন্তু পরে দেখা যায়, এটি শাহরুখ ও ক্যাটরিনা অভিনীত ফিল্ম ‘ যব তক হ্যায় জান ‘-এর শুটিং-এর ফাঁকে একটি মজার মুহূর্ত। ক্যাটরিনার পিছনে ওই টপলেস পুরুষটি আর কেউ নয়, স্বয়ং শাহরুখ খান। আপাতদৃষ্টিতে ক্যাটরিনার শরীরে কোনো পোশাক না থাকলেও কম্বলের নিচে তিনি অফ শোল্ডার ড্রেস পরেছিলেন।

বিখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার নির্দেশিত শেষ ছবি ছিল ‘ যব তক হ্যায় জান’। এর কিছুদিন পরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রয়াত হন যশ চোপড়া। বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া। ‘ যব তক হ্যায় জান ‘ -এর টাইটেল সঙটি প্রয়াত যশ চোপড়াকে শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026