পরিচালক: এস. এস. রাজামৌলির বাহুবলী: দ্য বিগিনিং যেভাবে হিট হয়, তারপর থেকেই প্রভাসের ক্রেজ কয়েকগুণ বেশি বেড়ে যায়। বলিউডে প্রভাস মানেই প্রথম সারির মোস্ট হ্যান্ডসাম অভিনেতা। আজও বাহুবলীর প্রত্যেকটা সিন ভাবলেই প্রভাসের প্রতি ক্রেজ বেড়ে যায়। আবারও সেই ক্রেজ ফিরিয়ে আনতে চলেছে প্রভাস। শ্যুটিং শুরু হবে ‘আদিপুরুষ’ মুভির খুব শীঘ্র।
ওম রাউতের পরিচালনায় আদিপুরুষ ছবিতে প্রভাসের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। হ্যাঁ, নবাব থাকবেন রাবণের চরিত্রে। রাম-রাবণের যুদ্ধকেই আধুনিকতার মোড়কে দেখানো হবে এই মুভিতে। থাকবে অ্যাকশন আর ভিএফএক্সের ভরপুর সমাহার।
এই গল্পে শিবের ভুমিকায় থাকছেন অজয় দেবগণ। পরিচালক পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে আগে জানিয়েছেন যে এই ছবির মূল গল্প হল দশরথ পুত্র প্রভু রামকে ঘিরেই। অনেকগুলি ভাষাতে এই মুভি রিলিজ হবে। হিন্দিতে তো হবেই, এর পাশাপাশি তেলেগু , কন্নড় , মালয়ালম ভাষাতেও ডাবিং করা হবে। সব কিছু ঠিক থাকলে ২০২২ সালে আদিপুরষ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…