নিউজ

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ফের শীর্ষে কলকাতা, বিপদ এড়াতে সাবধান হওয়ার বার্তা চিকিৎসকদের

কলকাতা: পুজো যত এগিয়ে আসছে, ততই করোনা সংক্রমণ বাড়ছে হু-হু করে।পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত ৩,৬০০-রও বেশি মানুষ। মোট করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবারই ছাড়িয়ে গিয়েছে ৩ লাখ। পুজোর পর এই সংক্রমণ আরও দ্বিগুন হবে বলে আশঙ্কা রাজ্যের চিকিৎসকদের।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭৭ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৬৯৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশ করা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। সংক্রমণের শীর্ষে ফের উঠে এল কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৮০০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে উত্তর ২৪ পরগনায় নতুন করে আরও ৭৫২ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছে।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে আরও ৬৪ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৮ জন। তবে অপরিবর্তিত রয়েছে ডিসচার্জ রেট। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩ হাজার ৯৬ জন। ফলে এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এটুকুই আপাতত স্বস্তি দিয়ে চলেছে রাজ্যের চিকিৎসকদের।

তবে পুজো যত এগিয়ে আসছে, প্রত্যেক মুহূর্তে রাজ্যে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, যেন পুজোর আনন্দে গা ভাসাতে গিয়ে করোনাকে আবার জোরালোভাবে যেন নিমন্ত্রণ জানানো না হয়। জীবন থাকলে সুস্থ থাকলে আসছে বছর আবার হবে। এমনকি করোনা আবহে বারোয়ারি পুজো বন্ধ করার দাবিতে গতকাল, বুধবার একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সম্ভবত এই মামলার শুনানি রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026