বিনোদন

নবজাতকের সঙ্গে ছবি পোস্ট করলেন পূজা ও কুণাল, ভাইরাল ছবি

সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। অবশেষে হসপিটাল থেকে ছাড়া পেলেন পূজা ও তাঁর সন্তান। হসপিটাল থেকেই ছাড়া পেয়েই বাড়ি ফিরে প্রথমেই ভক্তকুলের মেসেজের উত্তর দিলেন পূজা। সেইসঙ্গে পূজা জানিয়েছেন,তাঁর অভিজ্ঞতা। তিনি বলেছেন, হসপিটালে ভর্তির আগের দিন তিনি ও তাঁর স্বামী কুণাল গোটা রাতটা জেগেই কাটিয়েছিলেন কারণ তাঁদের প্রচন্ড টেনশন হচ্ছিল। পরের দিন পূজা যখন হসপিটালে ভর্তি হন তখন কুণালকে করোনা পরিস্থিতির কথা ভেবে লেবার রুমে ঢোকার অনুমতি দেওয়া হয়নি যদিও কুণাল অনেকবার অনুরোধ করেছিলেন। কারণ পূজা ও কুণাল দুজনের কাছেই এই অভিজ্ঞতা নতুন। তাই সেই সময়টা তাঁরা পরস্পরের হাত ধরে থাকতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি করোনা পরিস্থিতির কারণে। পূজা একটি পুত্রসন্তানের জন্ম দেন। তাঁকে সন্তানের মুখ দেখানোর পর ডাক্তার বলেন, এরপর বাচ্চাটিকে তাঁরা রিকভারি রুমে দেখতে পাবেন কারণ বাচ্চার শ্বাসজনিত সমস্যা রয়েছে। সেই সময় পূজা ভেঙে পড়েছিলেন। এই ঘটনার তিন দিন পরে ডাক্তাররা শিশুটিকে সুস্থ ঘোষণা করেন। পূজা ও কুণাল স্বাভাবিকভাবেই প্রচন্ড টেনশনে ছিলেন। ডাক্তারের ঘোষণা তাঁদের স্বস্তি দেয়। পূজা ও কুণাল তাঁদের সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। কিন্তু সেই ছবিতে তাঁরা সন্তানের মুখ দেখতে দেননি এবং সেই জায়গায় একটি ইমোজি দিয়েছেন। নিয়ম অনুযায়ী,নবজাতকের জন্য বাড়িতে পুজো করার পর পূজা ও কুণালের সন্তানের মুখ দেখা যেতে পারে।পূজা ও কুণাল তাঁদের শুভানুধ্যায়ী ও ভক্তকুলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পাশে থাকার জন্য।

গত বছর দুর্গাপূজার আগে অভিনেতা কুণাল ও পূজা রেজিস্ট্রি ম্যারেজ করেন। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা অনুষ্ঠানে যোগ দিয়ে পূজা জানান এই কথা। চলতি বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিক বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু তাঁরা তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। পূজা ও কুণালের এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

সম্প্রতি পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’-তে অভিনয় করছিলেন। লকডাউনের সময় পূজা এই সিরিয়ালটি ছেড়ে দিলেও কারণ প্রকাশ করেননি। গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল নিজেদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন নেটিজেনরা বুঝতে পারেন,পূজা গর্ভবতী হওয়ার কারণে সিরিয়াল ছেড়েছিলেন। নেটিজেনরা ও ইন্ডাস্ট্রির সবাই পূজা,কুণাল ও তাঁদের পুত্রসন্তানকে শুভকামনা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026