নিউজ

বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করল এনআইএ

কলকাতা: বেলেঘাটা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়। এই ঘটনার তদন্ত ভার নিয়েছে এনআইএ। তদন্তভার নিয়েই বেলেঘাটা ক্লাব বিস্ফোরণকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এনআইএ-র আধিকারিকরা। এমনকি দিল্লির এনআইএ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন কলকাতার এনআইএ আধিকারিকরা। যদিও এই বিস্ফোরণকাণ্ডে এখনও পর্যন্ত ফরেনসিক রিপোর্ট আসেনি, তবুও প্রাথমিক অনুসন্ধান চালিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখতে চাইছে এনআইএ।

জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই তথ্যটি হল, বোমা বাইরে থেকে ছোড়া হয়নি। ক্লাবের অন্দরেই মজুদ ছিল তাজা বোমা। এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ক্লাবের ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে স্প্লিন্টার এবং জালকাঠি। এর পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে বেলেঘাটা ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কেয়ারটেকারকে গতকাল, বুধবার তলব করা হয়েছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বেলেঘাটা ক্লাবের বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে, ক্লাবের ছাদ উড়ে গিয়েছে। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনার পরই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তদন্তের দাবি জানান। এই নিয়ে আরও একবার রাজনৈতিক মহলে তোলপাড় হল, এমনটা বলাই যায়। পরবর্তী ক্ষেত্রে কী নয়া তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026