নিউজ

রাজ্যে বাড়ছে উদ্বেগ, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ পার

কলকাতা: দুর্গাপুজোর আগে যেমন রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছিল, ঠিক দুর্গাপুজো শেষ হতে চিত্রটা বদলে যায়। একে একে লক্ষ্মীপূজো, কালীপূজো, দীপাবলি ও ভাইফোঁটা কাটিয়ে দৈনিক সংক্রমণ চার হাজারের নিচে নামতে থাকে। এবং সুস্থতার হার বাড়তে থাকে। রাজ্যের চিকিৎসা মহলে স্বস্তি ফিরে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। জগদ্ধাত্রী পুজোর আগে থেকেই রাজ্যে বেড়েছে করোনা উদ্বেগ। যার ফলে পুনরায় চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। গত শনিবার রাজ্যে করোনার শিকার হয়েছিল ৫৩ জন। রবিবার ওই সংখ্যা ছিল ৪৯। গত ২৪ ঘণ্টা তা আরও একটু কমে হয়েছে ৪৭। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনার কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০৭২। রবিবার মোট মৃতের সংখ্যা ৮ হাজার পার করেছিল।

বেশ কিছুদিন রাজ্যে দৈনিক করোনাজয়ীর সংখ্যা ৪ হাজারের ওপরে ছিল। কিন্তু গত চারদিন ধরে তা দৈনিক ৪ হাজারের নীচে নেমে এসেছে। আর এই পরিসংখ্যানটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছে ৩,৬৮৬ জন। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৫৫৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছে ৪,৫৯,৯১৮ জন।এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছে মোট ৪,২৬,৮১৬ জন। তবে করোনাজয়ীর সংখ্যা দৈনিক হিসেবে চার হাজারের নিচে নামলেও অদ্ভুতভাবে সুস্থতার হার ৯২.৮০ শতাংশ রয়েছে।

এদিকে কলকাতায় গত একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৮৪৭ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। এর ফলে এক লাখের সীমা পেরিয়ে গিয়েছে কলকাতা। মহানগরীতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১,০০,৭৫৬ জন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯৫,০৭৮ জন। অর্থাৎ কলকাতার পর উত্তর ২৪ পরগনা করোনা সংক্রমনের নিরিখে এক লাখের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এমনটা বলাই যায়। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছে ৮০৩ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026