নিউজ

মানিকচক ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা, ভেসেল উল্টে গঙ্গায় নিখোঁজ ১০ জন

মালদা: প্রথমে সুজাপুর আর এবার মানিকচক ফেরিঘাট। মালদায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগে মালদার সুজাপুরের এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হচ্ছে না। তারই মাঝে এবার মানিকচক ফেরিঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। যেখানে ভেসেল উল্টে গঙ্গায় তলিয়ে গিয়েছে ৮টি ট্রাক। এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় লরি চালক ও খালাসি সহ কমপক্ষে ২০-২২ জন গঙ্গায় তলিয়ে যান। যার মধ্যে অনেকে সাঁতার কেটে পারে উঠে আসেন অনেকেই। কিন্তু ১০ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। যারা সাঁতার কেটে ওপরে উঠে এসেছেন তাদের মধ্যে এখনও এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভীতি কাটেনি। এমনকি যে ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নিয়ে খুবই চিন্তিত সাঁতার কেটে উঠে আসা বাকিরা।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, প্রতিদিনই ঝাড়খণ্ডের রাজমহল ঘাট থেকে মানিকচক ফেরিঘাট পর্যন্ত ভেসেল চলাচল করে।। এদিন ওই ভেসেলে দশটি পাথর বোঝাই লরি ছিল। স্থানীয়দের অনুমান, ওভারলোড হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে মালদার মানিকচক থানার পুলিশ। গঙ্গায় ডুবুরি নামিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ১০ জনের খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026