পলিটিক্স

বৈশাখীকে গুরুত্ব দিলেই শোভন কাজ করবেন, ২১ নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলীপের

দীর্ঘ ১৫ মাস তিনি রয়েছেন বিজেপিতে, কিন্তু তবুও থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যাচ্ছে না। তিনি আর কেউ নন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অরবিন্দ মেনন থেকে অমিত শাহ পর্যন্ত সকলেই তাকে বাগে আনার জন্য চেষ্টা করছেন। কিন্তু বঙ্গ বিজেপির এক একটা পদক্ষেপ এর ওপরে জল ঢেলে দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। তবে এরই মধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলেন একটি মাস্টার স্ট্রোক।

কিছুদিন আগে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর বৈঠকে বসেছিলেন অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তী। তারা শোভন চ্যাটার্জি কে অনেকখানি বাগে নিয়ে এসেছিলেন, কিন্তু একটি ফোন কল তাদের সমস্ত পরিকল্পনা মাটি করে দিল। এদিন, বিজেপির বিজয়া সম্মিলনীতে শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়ে গোঁসা করে শোভন চট্টোপাধ্যায় করে দিলেন বিজেপির অনুষ্ঠান বয়কট।

তাই এবারে মাঠে নামলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব বৈশাখী কে বুঝিয়ে-সুঝিয়ে ফোন করাতে রাজি করলেন। দিলীপ ঘোষ এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর দীর্ঘ ফোনকলের পরে পুনরায় সম্ভাবনা জোরালো হলো শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতিতে ফেরার সম্ভাবনা।

বিজেপি বুঝতে পেরেছ, বৈশাখী কে গুরুত্ব দিলেই মাঠে নামবেন শোভন। এই কারণে দিলীপ ঘোষ এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। তারা পরস্পরকে বিজয়ার শুভেচ্ছাও জানান। আর তারপরেই দিলীপ ঘোষকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান বৈশাখী। আর এই আমন্ত্রণ এর পরেই বিজেপি বুঝতে পারে বরফ এবার সত্যিই গলতে চলেছে। বৈশাখী আরও জানিয়েছেন, আগামী দিনে তারা বিজেপিতে দিলীপ ঘোষের নেতৃত্বে কাজ করতে চলেছেন। বৈশাখী বলেছেন, দিলীপ দার মধ্যে আন্তরিকতার অভাব নেই। কিন্তু, এমন কেউ কেউ উঁচু পদে আছেন, যাদের জন্য দলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমি আশা করি, কাজের ক্ষেত্রে ভবিষ্যতে আর এরকম ভুল বোঝাবুঝি হবে না। আর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলের ধারণা, এবারে বৈশাখীকে নিয়ে রাজনীতির নতুন ইনিংস খেলতে বিজেপির জার্সি গায়ে নিয়ে নামতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026