নিউজ

হু হু করে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা

কলকাতা: এমনিতেই করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক। তার ওপর আর কয়েক দিনের মধ্যে দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। তবে অন্যান্য রাজ্যে উৎসব নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও বা অন্যান্য রাজ্যে উৎসব নিষিদ্ধ করা হলেও এই রাজ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন হচ্ছে। যদিও পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে রাজ্য সরকার। তবুও সেই গাইডলাইন মেনে উৎসব পালন করলে করোনা সংক্রমণ বাড়বে না এমন নিশ্চয়তা নেই। বরং উৎসবের মুখে পুজোর আগেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য তিন লাখের কাছাকাছি গিয়ে পৌঁছল।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২,৯৪,৮০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২,৫৮,৯৪৮ জন। করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০,২৩৬ জন। সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হযেছে ৩,৬১২ জন। মৃত্যু হযেছে ৫৯ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৫,৬২২ জন।

এর পাশাপাশি উৎসবের মরশুমে রাজ্য সরকারকে ভাবাচ্ছে কলকাতায় করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৭৫৭ জন। আর মৃত্যু হয়েছে ১৬ জনের। কিন্তু একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় কলকাতাকেও পেছনে ফেলে দিল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সব মিলিয়ে উৎসব পালনের পর রাজ্যে হু হু করে করোনা সংক্রমণ বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026