ভালো নেই ফেলুদা। সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হতে পারে ভেন্টিলেশনে। শনিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি অবনতি ঘটলেও, রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতে থাকে। হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও অন্যান্য সমস্যাগুলি এখনও রয়েছে। শনিবার রাতে সৌমিত্রকে দু’ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আরও এক ইউনিট দেওয়া হয়েছে। মিনিটে ১৫ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে।
যেহেতু সৌমিত্রর উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ রয়েছে তাই ‘কোভিড এনকেলোপ্যাথি’ (মস্তিষ্কে কোভিড সংক্রমণের প্রভাব) চিকিৎসকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। এমনিতেই ২০১৯ এ নিউমোনিয়ার শিকার হয়েছিলেন তিনি, তাই চিকিৎসকরা বাড়তি সতর্কতা অবল্মবন করছে। হাসপাতাল সুত্র থেকে জানা গিয়েছে যে, তাঁর প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে। দেহে সোডিয়াম বেড়েছে, জলের ঘাটতি রয়েছে।জ্বর ১০১ ডিগ্রির মধ্যেই রয়েছে। খাওয়া দাওয়া স্বাভাবিক করছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন যে কো-মর্বিডিটির কারণে সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে সুখবর একটাই যে প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার পর আগের থেকে ভালো আছেন অভিনেতা।
সৌমিত্রকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছিল, যা এখন বন্ধ রয়েছে। উল্লেখ্য এই শ্যুটিং করার সময় অসুস্থ হয়ে যান কিংবদন্তী অভিনেতা। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সৌমিত্রর সুস্থতার কামনায় গোটা টলিউড তাঁর জন্য প্রার্থনারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…