নিউজ

সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে লাগামছাড়া কেনাকাটা, এরপর হাসপাতালে জায়গা মিলবে তো? আশঙ্কায় রাজ্যের চিকিৎসকরা

কলকাতা: পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর তাই শেষ মুহূর্তের কেনাকাটায় করোনা পরিস্থিতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শপিংমল, ধর্মতলা, নিউ মার্কেট চত্বরে ঠিক থিকে লোকের ভিড় লক্ষ্য করা গিয়েছে। রবিবার কেনাকাটার চিত্রটা দেখলে বোঝার উপায় নেই যে, সারা দেশে করোনা নামক কোন একটা মারণরোগ থাবা বসিয়েছে। এর ফল যে কী মারাত্মক হতে পারে, তা ভাবছে না আমজনতার একাংশ। ওনাম উপলক্ষ্যে কেরলে জমায়েতের ফল পাওয়া গিয়েছে হাতেনাতে। ফলে দুর্গাপুজোর আগে প্রমাদ গুনছে কেন্দ্র। কলকাতায় পুজোর শপিংয়ের ভিড় দেখলে মনেই হবে না করোনা রোগীতে ছেয়ে গিয়েছে হাসপাতালগুলি। এরপর হঠাৎ করোনার বাড়বাড়ন্ত হলে হাসপাতালগুলিতে জায়গা পাওয়া যাবে তো? এই প্রশ্নই ভাবাচ্ছে রাজ্যের চিকিৎসকদের।

গত শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। সেই চিঠিতে তাঁরা লেখেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের হাসপাতালগুলি পুরো ভর্তি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। এরপর যদি ব্যাপক হারে করোনা হয় তবে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু এই উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে কেন চোখে পড়ছে না? এই প্রশ্ন উঠছে। কখনও জুতোর দোকানে, কখনও আবার শাড়ির দোকানে, গোটা ধর্মতলা চত্বরেই দূরত্ববিধি শিকেয় তুলে চলছে শপিং।

মুখ্যমন্ত্রীকে এই ফোরামের চিকিৎসকরা মোট সাতটি নিদান জানিয়েছন। তার মধ্যে রয়েছে প্যান্ডেলে ভিড় নিয়ন্ত্রণ, পুজোর সময় জলসা বন্ধ রাখা, মাস্ক পরা বাধ্যতামূলক করা, ভার্চুয়াল দর্শন, ভার্চুয়াল পুরস্কার বিতরণ আরও বাড়ানো, মাস্কের প্রয়োজনীয়তা ব্যানারে প্রদর্শন। কিন্তু শুধু নিদান দিলেই তো হবে না, চাই জনসচেতনতা। সেই ব্যাপারে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই থিক থেকে ভিড়ের চিত্র দেখে সব মিলিয়ে আশঙ্কায় দিন গুনছে রাজ্যের চিকিৎসা মহল, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026