দুবাই: এভাবেও টিকে থাকা যায়, এমনটাই রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী জয় পেয়ে প্রমাণ করল রাজস্থান রয়্যালস। এদিন হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই কোণঠাসা লাগছিল রাজস্থানকে। সঞ্জু স্যামসন আউট হয়ে যাওয়ার পর কার্যত জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল দলের। কিন্তু দুজন অনামী ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্সের জেরে এক বল বাকি থাকতে হায়দরাবাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখল স্টিভ স্মিথের দল।
১২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে যখন ধুকছিল রাজস্থান রয়্যালস, তখন রিয়ান পরাগ এবং রাহুল তেওটিয়ার ব্যাটিং দাপটে অসাধ্য সাধন করেছে শিল্পা শেট্টি কুন্দ্রার দল। ম্যাচের সেরা হয়েছেন রাহুল। ম্যাচের সেরা হয়ে তিনি বলেছেন, ‘দল আমাকে এই দায়িত্বই দিয়েছিল। আমি প্র্যাকটিসের সময় ছন্দে ছিলাম। শুধু নিজের ভূমিকা বুঝে সুযোগের অপেক্ষা করছিলাম। যখন পরপর উইকেট হারাচ্ছিল দল, তখন আমার পরিকল্পনাই ছিল উইকেটে টিকে থাকা এবং আলগা বলের জন্য অপেক্ষা করা। আর সেটাই করেছি। ম্যাচের সেরা হয়ে খুবই ভাল লাগছে। আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল।’
দলের আর এক নায়ক রিয়ান পরাগ এদিন ম্যাচ শেষে বলেন, ‘হায়দরাবাদের পক্ষ থেকে রশিদ খানের ওভার বাকি ছিল। তাও আমরা পরিকল্পনামাফিক খেলেছি। শেষের চার ওভার থেকে আমরা বড় রান করব, এটাই আমাদের টার্গেট ছিল। আর সেটাই করে দেখিয়েছি। এই জয় দলগত জয়।’ এভাবেই হায়দরাবাদের কাছ থেকে মুখের গ্রাস কেড়ে নিয়েছেন রাজস্থানের এই অনামী দুই ক্রিকেটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…