কলকাতা: বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ। বর্ষা চলে গেলেও নিম্নচাপের জেরে এখনও রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। তাহলে কি পুজো বৃষ্টিস্নাত হয়েই কাটাতে হবে? না, তেমনটাফ সম্ভাবনা খুবই কম। এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলেও তার কোনও প্রভাব আপাতত পড়বে না এ রাজ্যে।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
আজ, সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৫% । গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে এ রাজ্যে।
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…
ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের বড় ধাক্কার মুখে ভারতীয় মুদ্রা। সোমবার বাজার…
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হতে পারে বিদ্যুতের বিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম…
শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…