নয়াদিল্লি: এখনও করোনা পরিস্থিতিতে ভারতের অবস্থা উদ্বেগজনক। কিন্তু সংক্রমণ নিরিখে ভারত বিশ্বের শীর্ষ স্থান অধিকার করলেও সুস্থতার হার যেভাবে বাড়ছে, তা স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। ভারতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে, এমনটাই দাবি করছেন চিকিৎসকরা। কারণ, আগামী ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৯৩ হাজারেরও বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৪২০ জন। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ জন। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮২.১৪ শতাংশ।
আজ, শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ৬২ হাজার ৬৬৩। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৩৬২ জন। কিন্তু এই সংখ্যাটা উদ্বেগজনক হলেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। শেষ পাঁচ দিনে প্রতিদিন দেশে সুস্থ হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। এর ফলে আগামী দিনে করোনা মুক্ত হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গেল ভারত, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…