নিউজ

ভয়াবহ দুর্ঘটনা, ইউক্রেনে সামরিক বিমান ভেঙে মৃত ২২ বায়ুসেনার জওয়ান, নিখোঁজ পাঁচ

ইউক্রেন: সামরিক বিমান ভেঙে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পূর্ব ইউক্রেনে। গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই সামরিক বিমানে মোট ২৭ জন যাত্রী ছিল। যার মধ্যে ২২ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন এখনও পর্যন্ত নিখোঁজ। পূর্ব ইউক্রেনের চুহুইভ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এটা নিছক একটা দুর্ঘটনা নাকি, এর পেছনে কোনও বড়সড় হামলার ছক রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, বহুদিন ধরেই এই অঞ্চলকে ইউক্রেন থেকে আলাদা করার পরিকল্পনা করছিল রাশিয়ার মদদপুষ্ট বিদ্রোহীরা। তাই এই ঘটনা পুরোটাই পূর্বপরিকল্পিত হামলার ছক এমন সন্দেহ একেবারে উড়িয়ে দিচ্ছে না ইউক্রেন পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা হয়েছে। রীতিমতো তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশ।

An-26 পণ্য পরিবাহী বিমানটিতে খারকভ এয়ারফোর্স ইউনিভার্সিটির কয়েকজন ক্যাডেট ছিলেন। চুহুইভ শহরের সামরিক বিমানঘাঁটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

জানা গিয়েছে, বহুদিন ধরেই ইউক্রেনের এই অঞ্চলটি অশান্ত হয়ে রয়েছে। এমনকি ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে রাশিয়ার মদদপুষ্ট বিদ্রোহীদের বহুবার সংঘাত লেগেছে। এই অঞ্চলটি ঘিরে বেশ কয়েক বছর আগেও আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী একটি বিমানে মিসাইল ছোড়া হয়। যার ফলে সেখানেও শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। তাই এবারের এই বিমান দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে হালকাভাবে মানতে নারাজ। ইউক্রেনের সামরিক বাহিনী তাই চুহুইভ শহরের যে প্রান্তে এই ঘটনা ঘটেছে, সেই জায়গা এবং তার আশেপাশে এলাকার চিরুনি তল্লাশি করছে। তল্লাশি শেষ হলে তদন্তের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026