আজ শুক্রবার বেলা ১২ টায় দীপিকা পাড়ুকোন উপস্থিত ছিলেন এনসিবি-র দপ্তরে। ইতিমধ্যে প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়েছে। আজ ৩ থেকে ৪ দফায় জিজ্ঞাসাবাদ করা হবে রঙিন পর্দার পদ্মাবতীকে। ৫ জনের টিমের সামনে বলিউডের মস্তানি কী বললেন চলুন জেনে নিই।
সুত্ররে খবর অনুযায়ী, দীপিকার ফোন নিয়ে নেয় এন সি বি-র আধিকারিকরা। এরপর তাঁকে দিয়ে সম্মতি পত্রে সই করানো হয়। দীপিকার ফোন ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হয়েছে। কোনরকম তথ্য গোপন ও নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন এনসিবি-র আধিকারিকরা।
মাদক চ্যাট নিয়ে প্রশ্ন করা হয় দীপিকাকে। উল্লেখ্য, দীপিকার ম্যানেজার গতকাল সাফ জানিয়েছেন যে দীপিকাই ছিলেন ওই চ্যাটের এডমিন এবং দীপিকার কথা মতই সব কাজ হত। প্রসঙ্গত, জয়া সাহা প্রথম দীপিকার নাম মুখে আনেন। এরপরেই সেই হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে, যার সুত্র ধরেই দীপিকাকে জেরা করেন এনসিবি-র আধিকারিকরা। ইতিমধ্যে দীপিকার থেকে লিখিত উত্তর সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সরকারের ৫ জনের টিম।
পরবর্তী রাউন্ডের জেরা সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।
খানিক্ষন পরেই সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর এনসিবি-র দপ্তরে এসে পৌঁছবেন। তবে তাঁর আগেই মুখোমুখি বস্তে হবে দীপিকা ও করিশ্মাকে। নেওয়া হবে লিখিত উত্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…