নিউজ

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় আজ ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ, শনিবার আর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা পরিস্থিতির কারণে সমস্ত ভাষণ অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি। শুধু এবারই নয়, রাষ্ট্রসঙ্ঘের প্রত্যেকটি অনুষ্ঠানই বর্তমানে ভার্চুয়ালি করা হচ্ছে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ এই ভাষণ সম্প্রচার করা হবে। তবে পুরো ভাষণটাই আগে থেকে রেকর্ড করা হয়েছে।

কী বলবেন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী? এই নিয়েই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এই ভাষণ থেকে বিশ্ব থেকে উগ্রপন্থা দমনের ব্যাপারে বেশি জোর দেবেন। এর ফলে আন্তর্জাতিক স্তরে যে সকল জঙ্গি দলের কথা বলা হয়েছে সেইসব উগ্রপন্থী দলকে দমন করার ব্যাপারেও জোর দিতে পারেন মোদি।

এর পাশাপাশি করোনা পরিস্থিতিকেও আজকের ভাষণে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে ভারতের ভূমিকা কতখানি তাও আলোচনা হতে পারে। এই ভাষণে এমনকি জলবায়ু নিয়ন্ত্রণ সম্পর্কেও মোদি আজকের ভাষণ রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সবটাই একটা সম্ভাবনা। আসলে তিনি ভাষণে কী বক্তব্য রাখবেন, তা তো সময় এলেই জানা যাবে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026