খেলা

অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে মেসির ফেয়ারওয়েল বার্তার উত্তর দিলেন সুয়ারেজ

বার্সেলোনা: সম্প্রতি দীর্ঘ বেশ কয়েকটি মরশুমে বার্সেলোনার হয়ে খেলা উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ তাঁর এই প্রিয় ক্লাব ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। তবে ক্লাব ছেড়েছেন বললে ভুল বলা হবে তাঁকে। ক্লাব থেকে কার্যত পত্রপাঠ বিদায় করা হয়েছে। তবে সুয়ারেজ চোখের জলে বার্সেলোনাকে বিদায় নিলেও বার্সেলোনা কর্তৃপক্ষদের এতটুকু অনুশোচনাবোধ চোখে পড়েনি। তবে সুয়ারেজকে ফেয়ারওয়েল বার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি। তাই সুয়ারেজকে উদ্দেশ্য করে এক ফেয়ারওয়েল বার্তা পাঠিয়েছেন তিনি। আর এবার সেই বার্তার উত্তর দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার।

সুয়ারেজ মেসির বার্তার উত্তরে বলেছেন, ‘ধন্যবাদ বন্ধু, তোমার এই মূল্যবান কথাগুলো বলার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। প্রথম দিন থেকে তুমি যেভাবে আমার এবং আমার পরিবারের সঙ্গে জড়িয়ে ছিলে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ধন্য যে মানুষ মেসিকে আমি পাশে পেয়েছি। ফুটবল মেসিকে তো সবাই চেনে। কিন্তু মানুষ মেসি আরও বেশি মজার এবং সংবেদনশীল। এভাবেই সুয়ারেজ মেসি বার্তার জবাব দিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

বার্সেলোনায় মেসি-সুয়ারেজ ছিলেন অভিন্ন হৃদয়। কিন্তু সেই জুটিতে ভাঙন ধরিয়েছেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ডো কোম্যান। তাঁকে দল বাছতে স্বাধীনতা দেওয়ার পরেই তিনি কার্যত সুয়ারেজকে দল থেকে ছেটে ফেলেছেন। তবে বার্সেলোনা থেকে বিদায় নিলেও অ্যাটলেটিকো মাদ্রিদে একইভাবে নিজের পারফরম্যান্স দেখিয়ে যাবেন তিনি এমনটাই বলে আশাবাদী তাঁর ভক্তরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026