নিউজ

দেখা দিচ্ছে করোনার নয়া প্রয়াতি, হতে পারে দেশ জুড়ে ফের লকডাউন

নয়াদিল্লি: ফের লকডাউনের (Lockdown) সম্ভাবনা, দেশে এবার করোনার (Coronavirus) নতুন প্রজাতি! করোনা করোনা আর করোনা, প্রায় ১ বছর ধরে গোটা বিশ্বকে এক্কেবারে বাড়িতে ধুকিয়ে দিয়েছে এই মারণভাইরাস। তবে এই ভাইরাসের প্রভাব কিছুটা কমেছে আমাদের দেশে। তবে এখনও মহারাষ্ট্রের (Maharashttra) মত রাজ্যের প্রভাব ফের নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। আর যখন এই অবস্থা দেশে ঠিক তখনই সারা দুনিয়ার কপালে ভাঁজ ফেলেছে করোনার দক্ষিণ আফ্রিকা (South Africa) এবং ব্রাজিলীয় প্রজাতি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজারের কাছাকাছি। করোনায় মৃত্যু গত কয়েকদিনে একশো জনের নীচে নেমেছিল। কিন্তু আজ ফের দেখা গেছে, ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের।সবথেকে ভয়ঙ্কর অবস্থা মহারাষ্ট্রে। গত সাত দিনে এই রাজ্যে সংক্রমণের হার বেড়েছে ব্যাপকভাবে। মুম্বাই তে ১০ হাজারের বেশি বাড়ি সিল করে দেওয়া হয়েছে।

ফের লকডাউনের সম্ভাবনা, করোনার নতুন প্রজাতির ভাইরাস মিলেছে দেশে। চিন্তিত দেশের বিশেষজ্ঞরা। করোনার প্রথম ঢেউ যেভাবে ছড়িয়েছিল, দ্বিতীয় ঢেউ সেই একইভাবে এগোচ্ছে। মহারাষ্ট্র সরকার যেকোন মুহুর্তে ঘোষণা করতে পারে লকডাউন। এদিকে, ভারতে বিদেশ থেকে আসা চার জনের মধ্যে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতি মিলেছে। এক জনের মধ্যে ব্রাজিলীয় প্রজাতি মিলেছে। তিনিও বিদেশ থেকেই এসেছেন। অতি ছোঁয়াচে এই প্রজাতি। তাই আর দেরি না করে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক।  কি সেই নির্দেশিকা? আসুন জেনে নিন।

১) ভারতে আসার বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই করোনা পরীক্ষার রিপোর্ট অবশ্যই নেগেটিভ আসতে হবে।

২) যাঁরা দেশে পরিবারের কারও মৃত্যুর খবর পেয়ে আসছেন, শুধু তাঁদের ছাড় দেওয়া হবে।

৩) বিমানবন্দরে নামার পরেও যদি করোনার উপসর্গ ধরা পড়ে, তাহলে আইসোলেশনে রাখা হবে।

৪) সমস্ত যাত্রীদের কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের পর্যবেক্ষক অফিসারদের তালিকা ও ফোন নম্বর দেওয়া হবে। পরে করোনার উপসর্গ দেখা দিলে ফোন করে জানাতে হবে।

৫) ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের জন্য এসব নিয়ম প্রযোজ্য নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026