নিউজ

বিশ্ব দরবারে ফের হোঁচট খেল পাকিস্তান, শ্রীলঙ্কার পার্লামেন্টে বাতিল হল ইমরানের বক্তৃতা

ইসলামাবাদ: বিশ্ব দরবারে ফের হোঁচট খেল পাকিস্তান (Pakistan), আন্তর্জাতিক মঞ্চে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে বারবার সরব হয়েছে পাকিস্তান। আর এই ঘটনা করে আসছে সেই দেশটির জন্মলগ্ল থেকেই। কিন্তু বিশ্বের কোথাও এই ইস্যু নিয়ে কোনদিনই সেভাবে সুবিধা করে উঠতে পারেনি আমাদের এই  প্রতিবেশী দেশটি।

বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানও এই বাইরে ভাবেননি কখনো। ঠিক এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার পার্লামেন্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা বাতিল করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ইমরান খান। আগের সূচী মতো ২৪ ফেব্রুয়ারি দ্বীপরাষ্ট্রটির সংসদে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু তাঁর সেই কর্মসূচী হটাৎই বাতিল করা হয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা অভয়বর্ধন বলেন, ‘বিশেষ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পার্লামেন্টে বক্তৃতা বাতিল করা হয়েছে।’ শ্রীলঙ্কা পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণেই ইমরানের বক্তৃতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু এই বক্তৃতা বাতিলের পদক্ষেপ ‘তাত্‍পর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একটা অংশ। তাঁরা মনে করছেন, ইমরানের বক্তৃতায় ভারত বিরোধী কোনও বক্তব্য থাকুক তা চায় না কলম্বো। আর যদি সত্যিই ইমরান যদি সেই রকম কিছু করে বসেন তাহলে ভারতের সাথে লঙ্কার সম্পর্ক খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026