নিউজ

করোনা আতঙ্ক গোটা দেশ, আক্রান্তের সংখ্যা ছাড়ালো পনেরো হাজার

লকডাউন যত এগোচ্ছে ঠিক ততই যেন বেড়ে চলেছে মারণ ভাইরাসের কু প্রভাব। দেশে করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। আজ সকালের রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যাও ৫০০-র গন্ডি পার করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫০৭ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৭০৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৩০ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা সর্বাধিক।

প্রসঙ্গত, কিভাবে সবকিছুকে সঠিক জায়গাতে আনা যায় তা নিয়ে শনিবার বৈঠকে বসেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি, পীযুষ গোয়েল সহ অন্যান্য মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ২০ এপ্রিলের পর থেকে কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে বিশেষ কিছু কিছু ব্যবস্থার উপর ছাড় দেওয়া হয়েছে। যার মধ্যে গ্রামীন অর্থনীতিকে ধরে রাখতে গ্রামের বিভিন্ন শিল্পকর্ম যেমন রাস্তা নির্মাণ, সেচ প্রকল্প, খাদ্য প্রক্রিয়ার শিল্পের উপর ছাড় দেওয়া হয়েছে।

এছাড়া সমস্ত স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক ক্ষেত্রের কাজে ছাড় দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য এবং অন্যান্য সমস্ত পণ্য পরিবহনেও ছাড় মিলেছে। অত্যাবশ্যকীয় পণ্য ও আইটি হার্ডওয়ার উৎপাদনের প্যাকেজিং-য়ের কাজে ছাড় দেওয়া হয়েছে। মাইক্রো ফিন্যান্স ও নন ফিন্যান্স কর্পোরেশনগুলি জরুরি পরিষেবার জন্য তালিকাভুক্ত হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026