নিউজ

সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে শুরু হচ্ছে কাজ, জানাল কেন্দ্র

করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে দেশবাসীকে বাঁচাতে ৩ রা মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য সেদিনই তিনি জানিয়েছিলেন ২০ শে এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হবে লকডাউনের নিয়মকানুন। ছাড় দেওয়া কৃষির মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রকে। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, শিল্প – বাণিজ্য থমকে গেলে মুখ থুবড়ে পড়তে পারে দেশের অর্থনীতি। তাই ছাড় দেওয়া হতে পারে শিল্পক্ষেত্রকেও।

শনিবার নতুন করে সংশোধিত তালিকা প্রকাশ করলো কেন্দ্র। সোমবার থেকে কোন কোন ক্ষেত্র কাজে ফিরতে চলেছে তা জানিয়ে দেওয়া হয়েছে এই তালিকায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যের উপরই ন্যস্ত করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীসভার তৈরী করা তালিকা থেকে বেছে নিয়ে বিভিন্ন ক্ষেত্রকে সচল করার উদ্যোগ নিতে পারে রাজ্য সরকার। রাজ্যের সদিচ্ছার উপরই নির্ভর করছে কোন কোন ক্ষেত্রে কর্মমুখরতা ফিরতে চলেছে সেটা।

এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বাড়িতে ৪ ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনার শেষে কেন্দ্রীয় মন্ত্রীসভা কোন কোন ক্ষেত্রকে ছাড় দেওয়া হবে সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করে। ৫০ শতাংশ উপস্থিতি সহ কৃষিক্ষেত্রকে সচল করার পাশাপাশি, ছাড় দেওয়া হয়েছে দেশের সীমানার মধ্যে মৎস্য সংগ্রহ, পশুপালন ও বনজ দ্রব্য সংগ্রহকে। তথ্যপ্রযুক্তি শিল্পের পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে ই-কমার্স সংস্থাগুলোকেও। নন-ব্যাংকিং সেক্টর, ক্ষুদ্র ও কুটিরশিল্প সহ বেশ কিছু বেসরকারি সংস্থার অফিস খোলার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।

তবে, মেনে চলতে হবে সরকারি বিধিনিষেধ, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। অবশ্য, কোন ভাবেই কোনরকম ছাড় দেওয়া হচ্ছে না সংক্রামিত এলাকার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026