শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের জন্য গ্রামের গরীব গ্রামবাসীদের অবস্থা খুব শোচনীয়। বিশেষত যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে এরা এখন খাবার পাচ্ছেন। অসময় প্রমাণ করছে মানবিকতার কোন জাতপাত হয়না। একটি ভিডিওতে দেখা গেল কয়েকজন রূপান্তরকামী মানুষ গরীব মানুষদের হাতে চাল-ডাল এবং টাকা তুলে দিচ্ছেন।
এসব মানুষকে রাস্তায় দেখলে অনেকেই হাসাহাসি করেন, কিংবা এদের হাতে দশটা টাকার নোট তুলে দিতে দ্বিধাবোধ করেন। আজ তাদের দেখা উচিত, এরাও মানুষ এবং এদের যে সত্যিই মান আর হুশ আছে, সেটা তারা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছেন। শুধু তাই নয়, খাবার, টাকা দেওয়ার পাশাপাশি তারা প্রত্যেককে বলছেন, বাড়ির ভেতরে থাকতে। যে জায়গাটিতে এই ভিডিওটি তোলা হয়েছে, সেটি গুজরাটের কোন একটি গ্রামের। কারণ যিনি ভিডিওটি করেছেন তিনি গুজরাটি ভাষাতেই কথা বলছেন।
করোনা ভাইরাস এর থেকে বাঁচতে গোটা পৃথিবী এখন একসাথে লড়াই করছে। এই প্রথম বোধহয় কোন একটি বিশেষ কারণে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে এবং প্রত্যেকের একটাই লক্ষ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়লাভ করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…