নিউজ

রাজ্যে করোনা জয়ীর সংখ্যা চার লক্ষ বার, তবুও চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা

কলকাতা: দুর্গাপূজো থেকে ভাইফোঁটা সব উৎসব কেটে গিয়েছে। তবে উৎসব শেষে রাজ্যের কাছে স্বস্তির খবর এটাই যে, কমছে করোনার দৈনিক সংক্রমণ। দুর্গাপুজোর আগে থেকে কেনাকাটার জন্য যেভাবে মানুষের ঢল নেমেছিল রাস্তায়, তা নিয়ন্ত্রণ করার জন্য দুর্গোৎসবে মণ্ডপগুলি ছিল দর্শকশূন্য। হাইকোর্টের দেওয়া এই রায়ের ফলে দুর্গাপূজা কেটে যাওয়ার পর থেকেই নিম্নমুখী হতে দেখা যায় দৈনিক সংক্রমণকে। এমনকি করোনা আক্রান্তের সংখ্যার থেকে বেশি হয় করোনা জয়ীর সংখ্যা। এই একই ধারা বর্তমানেও অব্যাহত রয়েছে। খুব ধীরে হলেও গত কদিন ধরেই রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছে ৪,৩৮৮ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় জয়ী হল মোট ৪,০৩,৩৪০ জন। সুস্থতার হার ৯২.০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৬৫৪ জন। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা আপাতত কমের দিকেই বলা যায়। উৎসব ও রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়াকে ঘিরে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। তা কতটা প্রভাব ফেলবে সেটা ভবিষ্যতই বলবে। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে মোট  ৭,৭৬৬ জন।

এদিকে গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৭৫২ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। দক্ষিণবঙ্গের কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই এখনও পর্যন্ত সংক্রমণের হার সবচেয়ে বেশি। কলকাতায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২,৪৪৮ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৭১০ জন। মৃত্যু হয়েছে ১,৮১০ জনের।

Anirban Kundu

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026