বিনোদন

কখনও লাল পাড়-সাদা শাড়ি, কখনও হট ড্রেস, ঝড় তুললেন নুসরত জাহান

সম্প্রতি অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন লাল পাড় সাদা শাড়িতে একটি ফটো শেয়ার করলেন ইন্সটাগ্রামে। নুসরত ফটোটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। নুসরতের এই লুক নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ভাইরাল হওয়া ফটোটিতে নুসরত লাল পাড় সাদা রঙের একটি লিনেন শাড়ি পরেছেন। তার সাথে কনট্রাস্ট করে তিনি পরেছেন ডিজাইনার ব্লাউজ এবং মানানসই হালকা গয়না ও কপালে লাল টিপ। সাবেকি ও ফিউশন মিশ্রিত এই সাজে নুসরতকে অপূর্ব সুন্দরী লেগেছে।

নুসরত জাহান সমানভাবে ওয়েস্টার্ন আউটফিট ও এথনিক আউটফিট ক্যারি করতে পারেন। কিছুদিন আগে তিনি মাস্টার্ড রঙের অফ শোল্ডার ড্রেসে একটি ফটো পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। সেই ফটোটিও যথেষ্ট ভাইরাল হয়েছিল। সম্প্রতি দীপাবলির সাজে সেজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। নুসরত এই ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে নুসরত বলিউডের জনপ্রিয় হিন্দি গানের সাথে হাতে প্রদীপ নিয়ে একটি ডান্স পারফরম্যান্স করেছেন। তাঁর পরনে সোনালি রঙের লেহেঙ্গা, হালকা গয়না। এই ভিডিওতে নুসরতের মেক-আপও হালকা রয়েছে। নেটিজেনদের কাছে রীতিমত প্রশংসনীয় হয়েছে নুসরতের এই ভিডিওটি । এমনকি নুসরতের স্বামী নিখিল জৈনও ভিডিওটি-তে নুসরতের লুকের প্রশংসা করেছেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sos কোলকাতা ‘। কিন্তু ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়নি। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার চরিত্রে। ফিল্মটি সাফল্য না পেলেও ফিল্মের প্রোমোশনাল সঙ ভিডিও-য় নুসরতের লেদারের পোশাক কলকাতার ফ্যাশন ডিজাইনারদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026