কলকাতা: খোদ শহরের বুকে যৌন নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় এলাকার মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল হরিদেবপুর। সেখানে নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করা হতো, এমনই অভিযোগ উঠেছে পাড়ার দুই কাকুর বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতেই এই দু’জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ১০ বছরের ওই নাবালিকার ওপরে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চলত। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তার মুখ বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ গতকাল, মঙ্গলবার ওই নাবালিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপরে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করলে সবকিছু জানায় সে। তারপরই ওই নাবালিকার পরিবার হরিদেবপুর থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ এনেছে।
জানা গিয়েছে, এই দুজনের মধ্যে একজন পরিচালক এবং একজন ৬১ বছরের এক বৃদ্ধ। দু’জনকেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। পকসো আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…