নিউজ

ভারতে ৬৩ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত, প্রতি নিয়ত বাড়ছে চিন্তা

ভারতে করোনা ভাইরাস সংক্রমণে ৬৩ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৫ হাজার মানুষ সুস্থ হয়েছেন। ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।

এই রোগে বিশ্বজুড়ে ১০ লক্ষেরও বেশি মানুষের জীবন হানি হয়েছে। অন্য দিকে করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৯৭ হাজারের বেশি মানুষ। কর্ণাটকে আক্রান্ত ৬ লক্ষ ১ হাজারের বেশি মানুষ। কেরালায় গত ২৪ ঘণ্টায় ৮৮৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৪৯৭ জন। করোনা সংক্রমণে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্য। প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪। আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026