নিউজ

মহিলাদের থেকে পুরুষদের শরীরেই বেশি প্রভাব ফেলে করোনা! জানুন আসল কারণ

গবেষণায় জানা গিয়েছে, পুরুষ এবং মহিলাদের মধ্যে করোনার প্রভাব বেশি পড়ছে পুরুষদের শরীরে। অবশ্য তার পেছনে রয়েছে বেশ কিছু খারাপ কারণ। ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর তার মাঝেই প্রতিদিন নতুন নতুন গবেষণায় চিন্তা বাড়ছে আম জনগনের।

সম্প্রতি, ইএসসিএমআইডি কনফারেন্সে একটি নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে করোনায় আক্রান্ত মহিলাদের থেকে করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ বেশি। প্রথম সমস্যা হল হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা লিভারের সমস্যা বয়স্ক মহিলাদের থেকে বয়স্ক পুরুষদের শরীরে বেশি থাকে এটি করোনার ক্ষেত্রে কো-মর্বিডিটি হিসেবে কাজ করে।

মহিলাদের থেকে যে কোনও বয়সের পুরুষদেরই হৃদরোগে এবং লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় কারণ হল শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া। এর মাত্রা কমে গেলে একটি ভাইরাল ইনফেকশনও হয়, যা পুরুষদের এই সেক্স হরমোনকে কমিয়ে দেয়। এছাড়াও টেস্টোস্টেরন রোগপ্রতিরোধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এমনকি টেস্টোস্টেরনের মাত্রা কমলে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা দেখা যায়।

মহিলাদের থেকে পুরুষদের মধ্যে স্মোকিংয়ের অভ্যাস বেশি তাই মহিলাদের তুলনায় পুরুষদেরই করোনা আক্রান্ত হয়ে মরার সম্ভাবনা বেশি। এমনকি পুরুষ দেহে অ্যানজিওটেনসিনের মতো এনজাইম বেশি থাকে। এটি করোনা ভাইরাসকে শরীরের সুস্থ কোষগুলিকে সংক্রমিত করতে সাহায্য করে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026