নিউজ

করোনা আবহে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম আনলো স্টাফ সিলেকশন কমিশন

করোনা পরিস্থিতিতেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে আর সে কথা মাথায় রেখেই এবার স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে। প্রত্যেককেই হাতে রাখতে হবে মাস্ক এবং স্যানিটাইজার। এরপরে শরীরের তাপমাত্রা মেপে নেওয়া হবে।

অ্যাডমিট কার্ড এবং বৈধ পরিচয়পত্রর পাশাপাশি পরীক্ষার্থীদের জমা দিতে হবে একটা নতুন ফর্ম। যেখানে বলা থাকবে যে তিনি কোভিড পজিটিভ নন। পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, পরীক্ষার নাম, কোথায় পরীক্ষা হচ্ছে এবং দিনের কোন সময়ে অর্থাৎ সকালে না দুপুরে পরীক্ষা হচ্ছে সেই নিয়ে একটা ফর্ম দেওয়া হবে, আর সেই কারণে ওই ফর্মের নিচে পরীক্ষার্থীকে একটা সই করতে হবে।

পরীক্ষা হলে ঢোকার সময় কোনও রকম স্পর্শ ছাড়াই দেখা হবে যে পরীক্ষার্থীরা কোনও অস্ত্র, মাদক দ্রব্য ইত্যাদি লুকিয়ে নিয়ে এসেছেন কিনা তা দেখা হবে।  ফর্ম ভর্তির আগে ও পরে হাত স্যানিটাইজার দিয়ে সাফ করে নিতে হবে। প্রসঙ্গত, ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। তার মাঝেই আবার পরীক্ষা নেওয়ার কারনে প্রায় প্রত্যেককেই মেনে চলতে হবে কঠোর নিয়ম আর করোনা বিধি।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026