নয়াদিল্লি: অক্টোবর মাস থেকেই উৎসবের মরশুমে ভাসছে গোটা দেশ। ভারতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেও উৎসবে মেতেছে দেশবাসী। যদিও উৎসব শুরু হওয়ার পর থেকে যেভাবে ভিড় এবং সমাবেশকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হযেছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তার ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু তারই মধ্যে দীপাবলীর রাতে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৮৮ লাখ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৪১ হাজার মানুষ। এর ফলে এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছে ৪৪৭ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জন। তবে স্বস্তির বিষয় এটাই যে, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে। ১,৫০৩ জন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছে ৪২ হাজার ১৫৬ জন। এর ফলে এখনো পর্যন্ত করোনাকে জয় করে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ৫ হাজার ৭২৮ জন। সুতরাং, এই পরিসংখ্যানটি একটু হলেও দেশের চিকিৎসকদের ভাবাচ্ছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…