আন্তর্জাতিক

“কুয়োর ব্যাঙের মানসিকতা থেকে বেরিয়ে আসুন”, রাহুলের ব্যাপারে মন্তব্য নিয়ে ওবামাকে বিঁধলেন অধীর

রাহুলের বিরুদ্ধে বাজে মন্তব্য করার আগে তার সঙ্গে কথা বলুন। এদিন বারাক ওবামাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। টুইট করে তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ ছুড়ে দেন। তিনি ওবামা কে পরামর্শ দিয়েছেন, যেনো রাহুলের ব্যক্তিত্বের ব্যাপারে কথা বলার আগে তিনি রাহুলের সঙ্গে কথা বলেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লিখেছেন, রাহুল গান্ধীর ব্যক্তিত্ব না বুঝে তার নামে কোনো বেফাঁস মন্তব্য করা বারাক ওবামার ঠিক হয়নি। তার মতো একজন মানুষের কাছ থেকে এরকম মন্তব্য আশা করা যায়নি। তিনি আগে খতিয়ে দেখতে পারতেন, যার বিরুদ্ধে এই মন্তব্য তিনি করেছেন, তার ব্যক্তিত্ব কি।

অধীর বলেছেন, আমাদের নেতা সম্পর্কে এরকম মন্তব্য করার আগে তার দুবার ভাবা উচিত ছিল। নাহলে আপনাকে অজ্ঞাত বিশ্বে বাস করতে হবে। আপনি কৃত্রিম আলোয় বাস করবেননা। আগে সবার ব্যাপারে জেনে নিন। কুয়োর ব্যাঙের সঙ্গেও তিনি তাকে তুলনা করেন। তিনি পরামর্শ দিয়েছেন তাকে কুয়োর ব্যাঙের মানসিকতা থেকে বেরিয়ে আসার। নিজের বই ‘ প্রমিসড ল্যান্ড ‘ – এ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এখানে তিনি রাহুল ছাড়াও সোনিয়া, মনমোহন এবং ভ্লাদিমির পুতিনের কথাও উল্লেখ করেন।

প্রসঙ্গত, রাহুলকে ওবামা ক্লাসের এমন এক ছাত্রের সঙ্গে তুলনা করেছেন, যে নিজের পড়াশোনা করে এসছে, কিন্তু তার মধ্যে বিষয়টি রপ্ত করার দক্ষতা কিংবা প্যাশনের অনেক অভাব আছে। তিনি এছাড়াও রাহুলকে নার্ভাস এবং একজন অপরিণত ব্যক্তি বলেও মনে করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026