রবিবার বেলা ১২ঃ১৫ মিনিট নাগাদ পরলোক গমন করলেন বাংলা চলচিত্র জগতের অন্যতম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় ৪০ দিনের লড়াই শেষ করলেন অভিনেতা। করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষে শারীরিক জটিলতা বৃদ্ধি পায় ফেলুদার। চলেছে ডায়ালিসিস, এমনকি চেতনা স্তর গিয়ে পৌঁছায় পাঁচে। ৮৫ বছর বয়সে বিদাই নিলেন ফেলুদা। প্রায় ৩০০ র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি, তাই সব টুকু স্মৃতি নিয়ে বিদাই নিলেন আজ।
একেই বলে বাংলা সিনেমা জগতে এক চরম বিপর্যয়। বাঙালীর আবেগ ঘিরে বেঁচে ছিলেন ফেলুদা, এমনকি হাসপাতালের ভর্তি হওয়ার দিন পর্যন্ত শ্যুটিং সেটে ছিলেন। শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া মানুষের পরলোক গমনে ভেঙ্গে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি।
সত্যজিৎ রায়ের অপুর চলে যাওয়াকে বাংলা ইন্ডাস্ট্রির এক বড় ক্ষতি বলে মনে করছেন সকলে। বাংলা সিনেমা জগত এখন শোকাতুর। বাঙালীর আবেগ সৌমিত্রকে চিরবিদাই জানাতে অশ্রুজলে ভিজছে গোটা ইন্ডাস্ট্রি ও ফেলুদা প্রেমিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…