সম্প্রতি শুভেন্দু ইস্যু নিয়ে বাংলার রাজনীতি বেশ সরগরম। সুযোগ বুঝে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী প্রসঙ্গে একাধিক কটাক্ষ করেছে তৃণমূল শিবিরকে। একবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে দল ভাঙ্গা গেলে আগামী বছরের নির্বাচনের ফল বিজেপির দিকেই যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তিনি বলেছেন জঞ্জাল সরিয়ে একুশের নির্বাচনে বাংলায় প্রতিষ্ঠিত হবে সুশাসন।
এছাড়াও শুভেন্দু ইস্যু ছাড়াও দিলীপ ঘোষকে রাজ্যের পুলিশকে নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য প্রায়ই করতে শোনা যায়। পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে একাধিক মামলাও চলছে। অবশ্য সেই মামলায় ভয় পায়না দিলীপ ঘোষ বলে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন।
আজ অর্থাৎ রবিবার দিলীপ ঘোষ সকালে সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ সেরে বিজেপির বরানগর মন্ডল আয়োজিত চা চক্রে যোগ দিতে যান। তিনি ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়ি চড়ে ওই চায়ের আসরে পৌঁছান। চা-চক্রে গিয়ে আবারো তিনি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন।
চা চক্রে উপস্থিত থেকে তিনি জানিয়েছেন রাজ্য সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আল-কায়েদা জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে। তাছাড়াও পুরো রাজ্যে চলছে হত্যার রাজনীতি। বিজেপি কর্মীদের যেখানে-সেখানে খুন করা হচ্ছে। বোমা তৈরি কারখানা আছে জেলায় জেলায়। সেখানে দিলীপ ঘোষকে তার বিরুদ্ধে মামলার কথা জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন যে রাজ্য সরকার তার বিরুদ্ধে একাধিক মামলা করে রেখেছে। তাতে বিজেপি বা তিনি পরোয়া করেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…