নিউজ

স্বস্তির খবর, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

স্বস্তির খবর, বাংলায় একদিনে অনেকটা কমল করোনা ভাইরাসে সংক্রামিত ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার রাজ্যের দেওয়া বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা অনেকটাই কম। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৯০ জন। গত সোমবার সংখ্যাটি ছিল ১,৪৩৫ জন। এছাড়া রাজ্যে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। গত সোমবারও সংখ্যাটা একই ছিল।

রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩২,৮৩৮ জন। গত সোমবার সংখ্যাটি ছিল ৩১,৪৪৮ জন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৮০ জনের। যেখানে সোমবার ৯৫৬ জন ছিল। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪৮ জন। একদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও একই ভাবে বাড়ছে সুস্থতার হার।

রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭১৮ জন। যেখানে সোমবার ৬৩২ জন সুস্থ হয়ে উঠেছিলেন। সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ। রাজ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৩১ জন। যা আশা জাগাচ্ছে চিকিৎসক মহলে। করোনার জেরে লক ডাউনের পর ফের স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন। কিন্তু ফের কিছু কিছু জায়গায় আক্রান্তের বাড়বাড়ন্তে কিছু নির্দিষ্ট জায়গায় ফের লক ডাউন ঘোষণা করছে সেখানকার জেলা প্রশাসন। আর এরপরই সামনে এসেছে এমন রিপোর্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026