নিউজ

এইবছর বেড়েছে পাশের হার, মাধ্যমিকে সেরা দশে নেই কলকাতা

করোনা সংক্রমণের জেরে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে বেশ কিছুদিন অতিরিক্ত সময় লাগল। ফেব্রুয়ারি মাসে এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। প্রতিবছর মে মাসে ফলাফল ঘোষণা হয়। কিন্তু এইবছর ফলাফল ঘোষণা হল জুলাই মাসে। ১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল এই বছর। সকাল ১০ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করে জানান, এই বছর সফল পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। গতবছর পাশের হার ছিল ৮৬.০৭%। এই বছর পাশের হার ৮৬.৩৪%। মেয়েরা পাশ করেছে ৮৩.৪৮%, আর ছাত্রদের ক্ষেত্রে এই হার ৮৯.৮৭% ।

এইবছর মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মেমারির অরিত্র পাল।

আর যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভীক দাস।

তৃতীয় স্থানে ৬৯০ নম্বর পেয়ে রয়েছেন তিনজন,  কেন্দুয়াডিহির সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র এবং রহড়ার অরিত্র মাইতি।

পাশের হারে সবচেয়ে আগে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৫৯%।

পশ্চিম মেদিনীপুরে এই হার ৯২.১৬%।

কলকাতায় ৯১.০৭%।

দক্ষিণ ২৪ পরগনায় ৯০.৬০%,

উত্তর ২৪ পরগনায় ৯০.০৫%,

হুগলিতে ৮৮.৫৭%,

হাওড়ায় ৮৭.৭৩%

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026