নিউজ

রাজ্যে দৈনিক সংক্রমণ ছাড়াল ৫ লক্ষের গণ্ডি, তবুও বাড়ছে সুস্থতা

কলকাতা: দুর্গাপুজোর আগে যেমন রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছিল, ঠিক দুর্গাপুজো শেষ হতে চিত্রটা বদলে যায়। একে একে লক্ষ্মীপূজো, কালীপূজো, দীপাবলি ও ভাইফোঁটা কাটিয়ে দৈনিক সংক্রমণ চার হাজারের নিচে নামতে থাকে। এবং সুস্থতার হার বাড়তে থাকে। রাজ্যের চিকিৎসা মহলে স্বস্তি ফিরে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। জগদ্ধাত্রী পুজোর আগে থেকেই রাজ্যে পুনরায় বাড়ে করোনা উদ্বেগ। যার ফলে চিন্তার ভাঁজ পড়ে চিকিৎসকদের কপালে। কিন্তু হঠাৎ দৈনিক সংক্রমণ এতটা নিম্নমুখী হয় যে, উদ্বেগ কমেছিল চিকিৎসকদের মধ্যে। কিন্তু তারপর পুনরায় সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। এতটাই ঊর্ধ্বমুখী যে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ পার করল।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী গত  ২৪ ঘণ্টায় রাজ্যে ৩,১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। তবে সংক্রমনের তুলনায় সুস্থতার সংখ্যা এক্ষেত্রেও বেশি। গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়েছে ৩,১৬৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছে মোট ৪,৭০,২২৩ জন। সুস্থতার হার ৯৩.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৪৬ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮,৭২৩ জনের।

তবে একইভাবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার অবস্থা সঙ্কটজনক। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮১৮ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১১,৫৫৫-এ এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭৫ জনে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ১,০৫,২২০ জন, মৃত্যু ২,০৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭৭০ জন, ও মৃত্যু হয়েছে ১৫ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026