বেশ কয়েক বছর আগে একটি গান সবার মুখে মুখে ফিরেছিল। সেটি হল, ‘ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না’। আর ঠিক তার কয়েক বছর পর এভাবেই আরও একটি গান সম্প্রতি আমাদের সকলের মুখে ঘুরে বেড়াচ্ছে। আট থেকে আশি সকলেই যেন বলছে ‘টুম্পা সোনা আমি তোমায় বড্ড ভালবাসি’। হ্যাঁ, পুজো মণ্ডপ হোক বা পাড়ার মোড়, বিসর্জন হোক বা অটোয় যাওয়ার সময় সব জায়গাতেই শুধু বেজেই চলেছে ‘টুম্পা’ সং। অল্প কয়েকদিনের মধ্যেই যেন সকলের এই গানটি মুখস্থ হয়ে গিয়েছে। সকলেই যেন সকলকে বলতে চায় ‘ও টুম্পা সোনা, একটা হাম্পি দেনা’। তবে এবার ‘টুম্পা সোনা’-র পর নতুন গান বাজারে এল। এই গান নিয়েও চর্চা কম হচ্ছে না। গানটি হল, ‘ও ঘন্টা সোনা’।
আরব দে চৌধুরী ও অভিষেক সাহা ‘রেস্ট ইন প্রেম’ নামে একটি ওয়েব সিরিজ বানিয়েছে। তাতেই এই ‘টুম্পা সোনা’ গানটি ব্যবহৃত হয়। আরজে সায়নের তৈরি করা এই মিউজিক ভিডিও অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গান। আর এবার এই গানের ফিমেল ভার্সন ‘ঘন্টা সোনা’ প্রকাশ পেল।
একটা ছেলে বউ পালিয়ে যাওয়ার পর গান গেয়েছে ‘টুম্পা সোনা’। এটার বিপরীত অর্থ বোঝানো হয়েছে ‘ঘণ্টা সোনা’ গানে। যেখানে একটি মেয়ের বর পালিয়ে যাওয়ার গল্প বলা হয়েছে। গানের মিউজিক ব্যাকগ্রাউন্ড এক থাকলেও প্রত্যেকটা লাইন বদলে গিয়েছে। আর ‘টুম্পা’-র জায়গায় ‘ঘন্টা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। মুহূর্তের মধ্যে একটি মেয়ের লিপে এই গান তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…