কলকাতা: পুজো যত এগিয়ে আসছে, ততই করোনা সংক্রমণ বাড়ছে হু-হু করে। সোমবার যেই পরিসংখ্যানটা তিন লাখ ছুঁই ছুঁই ছিল, গত একদিনে সেই পরিসংখ্যাটাই তিন লাখ পার করে দিয়েছে। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩,৬৩১ জন। প্রাণ হারিয়েছে ৬২ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,০২,০২০ জন। মৃত্যু হয়েছে ৫,৭৪৪ জনের। তবে আশার কথা হল, এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছে ২,৬৫,২৮৮ জন। গত একদিনে সুস্থ হয়েছে ৩,১৮৫ জন। সব মিলিয়ে সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। এটুকুই আপাতত স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের।
তবে বিশেষজ্ঞদের মতে সতর্ক না হলে পুজোর পর করোনার দাপট দ্বিগুণ বাড়তে পারে দেশ জুড়েই। এখনই রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তা ক্রমশ সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার ওপর কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৭২৮ জন, মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭৫৬ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে ফের একবার কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। পুজোর পর রাজ্যের পরিস্থিতি এখন কী হয়, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…