লখনউ: কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তা তুলে নিলেন অভিযোগকারী আইনি ছাত্রী। একেবারে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গতকাল, মঙ্গলবার লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালতে নিজের দেওয়া ধর্ষণের বয়ান কার্যত অস্বীকার করেছেন ওই ছাত্রী।
শাহারানপুর আইন কলেজে পড়েন এই ছাত্রীটি। এই কলেজের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দ। এমনকি তিনি এই কলেজের ডিরেক্টরও ছিলেন। কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে এই ছাত্রীটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দ তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি হুমকি দিয়েছেন খুনেরও। কিন্তু মঙ্গলবার হঠাৎ সকলকে চমকে দিয়ে ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন তিনি।
কিন্তু হঠাৎ বয়ান অস্বীকার করলেন কেন এই ছাত্রী? এর পেছনে কি কোনও ঘটনা লুকিয়ে রয়েছে? নাকি নিজে থেকেই নিজের দেওয়া বয়ান অস্বীকার করলেন তিনি? প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল চিন্ময়ানন্দকে। আর এবার আদালতে ছাত্রীর অভিযোগ অস্বীকার করার ঘটনা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। যদিও কেন তিনি নিজের অভিযোগ অস্বীকার করলেন সে বিষয়ে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…