নিউজ

পুজোর মুখে বেড়েই চলেছে সংক্রমণ, আক্রান্তের সংখ্যা চার হাজার পার

কলকাতা: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। মায়ের বোধন হবে আজ। আর পুজোর মরশুমে যখন গা ভাসানোর জন্য রাজ্যের একাংশ ব্যস্ত হয়ে পড়েছে, তখনই লাফিয়ে লাফিয়ে বাংলায় বাড়চ্ছে দৈনিক করোনা সংক্রমণ। কিছুতেই নাগালে আনা যাচ্ছে না করোনাকে। রাজ্যে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রেকর্ড ভেঙে সোমবারই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪,০২৯ জন। মঙ্গলবারও সেই ধারা অব্যহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৪,০৬৯ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল ৬৪ জনের। সোমবার এই সংখ্যা ছিল ৬১। এনিয়ে রাজ্যে করোনার শিকার হলেন ৬,২৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৩,১২৬। সুস্থ হয়েছেন ২,৯১,৩০৩। সুস্থতার হার ৮৭.৪৫ শতাংশ।

পুজোয় বাড়তে পারে সংক্রমণ। একথা মাথায় রেখেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সব কোভিড হাসপাতালের ওপরে নজর রাখার জন্য ত্রিস্তরীয় একটি ব্যবস্থা করেছে সরকার। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড বেড। জরুরি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে আরও ২০০ চিকিৎসক ও ১৫০০ নার্সিং স্টাফ।

এমনকি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট দর্শকশূন্য পুজো করার রায় দিয়েছে। তবুও উদ্বেগ বাড়িয়েই চলেছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৮৭৯ জন। মৃত্যু হল ১৯ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হলেন ৮৭২ জন। মৃত ১৯।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026