দেশে দৈনিক করোনা আক্রমনের সংখ্যা দিন্ দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হলেন ৫৪,০৪৪ জন। তবে দৈনিক আক্রান্ত ও সুস্থতার মধ্যে ব্যবধান প্রায় সাড়ে সাড়ে সাত হাজারের বেশি। এবারে করোনার প্রকোপ এসে পড়ল ‘সা রে গা মা পা’ র মঞ্চেও। সারেগামাপা’-এর চার বিচারক, আকৃতি, মিকা, মনোময় ও শ্রীকান্ত আচার্য করোনা আক্রান্ত! এখনও পর্যন্ত পাওয়া খবরে শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আকৃতি ও মিকাকে।
সুখবর হল এটাই যে সঞ্চালক আবির চট্টোপাধ্যা, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাকি প্রতিযোগীদের টেস্ট করা হয়নি। তাঁদেরও খুব শীঘ্র টেস্ট করা হবে। মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছিলো এইবছরের নতুন সিজন। এরই মধ্যে করোনার থাবা এই গানের মঞ্চে। এমন পরিস্থিতিতে কী ভাবে এবার নভেম্বরের শ্যুটিং হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। আনলক পর্ব শুরু হওয়ার পাশাপাশি এই শ্যুটিং শুরু হয়েছিলো, কিন্তু এরপরেও এমন প্রকোপে চিন্তায় পুরো টিম।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…