নিউজ

মমতার ওপর আস্থা রাখছেন গুরুং, তাহলে কি বাংলা ভাগ মেনে নিল তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির

কলকাতা: দীর্ঘ সময়ের ব্যবধানর পর তিলোত্তমায় পা রেখেছেন বিমল গুরুং। গোর্খাল্যান্ড দাবিতে এই ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল। এতদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, বাংলা ভাগ করতে চেয়েছিল গেতুযা শিবির। কিন্তু গতকাল, বুধবার শহরে পা রেখে বিমল গুরুংয়ের বক্তব্যের পর পাল্টা তৃণমূলের দিকে এবার আঙুল তুলল বুজেপি। তাহলে কি রাজ্যের শাসক দল চাইছে বাংলা ভাগ হয়ে যাক? এই প্রশ্ন উঠেছে।

গতকাল এ প্রসঙ্গে বিমল গুরুং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তাই করেন। আগামী বিধানসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট বেঁধে লড়াই করব। বিজেপিকে মোক্ষম জবাব দেব। এবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।’

বিমল গুরুংয়ের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে তৃণমূল-কংগ্রেস। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি রক্ষার স্বার্থে এবং বিমল গুরুংয়ের এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখার জন্য শাসক দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। কিন্তু এই বক্তব্যের পর বিজেপি নেতা সায়ন্তন বসু তৃণমূল-কংগ্রেসকে দ্কহাৎ নিয়েছেন।

সায়ন্তন বসু রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, ‘গুরুং নিজেই বললেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তার কথা রাখেননি। মুখ্যমন্ত্রী রাখেন। তাহলে কি গোর্খাল্যান্ডের দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী? বিজেপি কোনওদিন বাংলা ভাগের দাবি মেনে নেয়নি। তাহলে মাত্র তিনটি আসনের জন্য পাহাড় বাংলার অংশ থাকবে না? এটা যদি হয়, তাহলে সেটা খুব দুর্ভাগ্যের বিষয়।’ এভাবেই শাসক দলকে একহাত নেন সায়ন্তন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026